পাঠকের ছবি (১১ এপ্রিল ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit amunra.help for more information.

গাভী ও গাঙ। পায়রা নদী, আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলাবসন্তের বিদায়বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে নীল আকাশের নিচে সবুজ ডালপালা ছড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই বিরল সৌন্দর্যের গাছটি। গাছটি ‘Couroupita guianensis’ (কুরুপিটা গুইয়ানেনসিস) বা ‘ক্যানন বল ট্রি’ নামেই পরিচিত। শুধু ফুলই নয়, বরং এই গাছে ধরে বাদামি-ধূসর বর্ণের বড় বড় ফল, যা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মে। চারুকলার একাংশজুড়ে এর শীতল ছায়া ও মনমাতানো সুগন্ধ সবার মন জুড়ায়। চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়শত বছর ধরে টিকে থাকা মোঘল স্থাপত্য, লালবাগ শাহী মসজিদ, লালবাগ কেল্লা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাএই মাধবীলতা ফুলগুলো যেন রাজশাহী কলেজের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফুলার ভবন, রাজশাহী কলেজ, রাজশাহীপ্রকৃতি আর নদী একসঙ্গে মিলে শেখায়, কীভাবে নিরন্তর বেঁচে থাকতে হয়। লাভ পয়েন্ট, পদ্মা নদীর পাড়, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলাঅসীম মাঠের মধ্যে ছোট্ট একখানা পুকুর, বাশের সিঁড়ি মনে করিয়ে দেয় শৈশবের মধুমাখা স্মৃতিগুলো। বৈকারি সিমান্ত, সাতক্ষীরাবসন্তের শেষ বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ফুটেছে উপচে পড়া সৌন্দর্যের দুধ সাদা বর্ণের এই ফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কুরচি বা গিরিমল্লিকা যে নামেই ডাকা হোক না কেন, সৌন্দর্যে তার জুড়ি মেলা ভার। এ যেন সাক্ষাৎ জাপানিজ চেরি ব্লসম। কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়এই চাহনি এক আসন্নপ্রসবা মায়ের। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে দুপুরে সে প্রচণ্ড ক্লান্ত, পরিশ্রান্ত। স্ফীত পেটের ভারে তার সামান্য নড়াচড়া করাও আজ দায়। তবু কোনো এক বিপদের আঁচ পেয়ে তার দৃষ্টি সতর্কচাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে চালকেরা ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারাদিন অপেক্ষার পরও তেল পাচ্ছেন না, যা জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। পাম্পগুলোর সামনে তেলের জন্য অপেক্ষমাণ গাড়িগুলোর পার্কিং এর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রতিদিন বিকেল হতে মধ্যরাত পর্যন্ত লেগে থাকে তীব্র যানজট। ছবিটি আজ শনিবার (১১/৪/২৬) চট্টগ্রামের সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিল এলাকা থেকে তোলা

Read full story at source