নান্দনিকতা বনাম শীতলতা: কীভাবে সাজাবেন আপনার ঘর
· Prothom Alo

নকশার বিবর্তন ও ‘মিনিমালিস্ট’ দর্শন
Visit bettingx.bond for more information.
বিগত কয়েক দশকে এসির বাহ্যিক কাঠামোয় বড়সড় পরিবর্তন এসেছে। স্থূল প্লাস্টিক বডির বদলে এখনকার এসিগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন ও পরিশীলিত। বর্তমানের ‘মিনিমালিস্ট’ বা ন্যূনতম অবয়বের ডিজাইন–দর্শন এসিকে দেয়ালের সঙ্গে একীভূত করে দেয়।
এসির এই নান্দনিক বিবর্তন নিয়ে এলজি ইলেকট্রনিকস সিঙ্গাপুর (প্রা.) লিমিটেড, বাংলাদেশের হেড অব এয়ার সলিউশনস বিজনেস এইচ এম শাহরিয়ার রেজা প্রথম আলোকে বলেন, ‘আধুনিক ডিজাইন–দর্শনের মূলে রয়েছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সকে কেবল একটি যন্ত্র হিসেবে না দেখে ঘরের সাজসজ্জার অংশ বা “ফার্নিচার” হিসেবে উপস্থাপন করা। অপ্রয়োজনীয় বাটন বা জটিল প্যানেল এড়িয়ে একদম পরিচ্ছন্ন ও সাধারণ লুক দেওয়া এখনকার প্রবণতা। উচ্চ মানের টেক্সচার ও মিনিমালিস্ট ম্যাটেরিয়াল ব্যবহারের ফলে এই পণ্যগুলো ঘরের কোণ বা ক্যাবিনেটের সঙ্গে এমনভাবে মিশে থাকে, যেন তা আলাদা কোনো যন্ত্র নয়; বরং অন্দরসজ্জারই একটি অবিচ্ছেদ্য অংশ।’
মেটালিক ফিনিশ, গ্লাস প্যানেল কিংবা হিডেন ডিসপ্লে ফিচারগুলো এসির যান্ত্রিক রূপকে আড়াল করে তাকে একটি শিল্পকর্মে রূপান্তর করে। আসবাবের রং কিংবা দেয়ালের টেক্সচারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক এসি নির্বাচন করা হলে তা ঘরের সামগ্রিক পরিবেশে একধরনের আভিজাত্য যোগ করে, যা ঘরের দৃশ্যমান ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থাপনের মুনশিয়ানা
একটি দৃষ্টিনন্দন এসি কেনাই যথেষ্ট নয়; বরং সেটি কোথায় ও কীভাবে স্থাপিত হচ্ছে, তার ওপর নির্ভর করে ঘরের উপযোগিতা। ইন্টেরিয়র ডিজাইনের আধুনিক নীতিমালায় এসির ইনডোর ইউনিট এমনভাবে বসানো হয়, যেন তা সরাসরি চোখে না পড়ে, অথচ ঘরের কোনায় কোনায় শীতলতা পৌঁছে দেয়। অনেক ক্ষেত্রে ঘরের ফলস সিলিং বা ক্যাবিনেটের ভেতরেও এসি স্থাপনের প্রবণতা বাড়ছে। তবে স্থাপনের সময় মাথায় রাখতে হয় এর বায়ুপ্রবাহের দিক। শীতল বাতাস সরাসরি মানুষের গায়ে লাগলে তা অস্বস্তির কারণ হতে পারে। তাই বাতাস যেন চারদিকে সুষমভাবে ছড়িয়ে পড়ে, সেই বৈজ্ঞানিক দিকটি নিশ্চিত করাই আধুনিক ডিজাইন ফিলোসফির মূল লক্ষ্য। ইনডোর ইউনিটের উচ্চতা ও পজিশনিংয়ের এই সূক্ষ্ম ভারসাম্যই নির্ধারণ করে দেয় ঘরের আরামদায়ক পরিবেশ।
উচ্চ ভোল্টেজ সুরক্ষা ও যান্ত্রিকনির্ভরতা
প্রযুক্তিগত দিক থেকে বর্তমানের স্মার্ট এসিগুলো আগের চেয়ে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের পটভূমিতে ভোল্টেজের আকস্মিক ওঠানামা ইলেকট্রনিক পণ্যের জন্য বড় হুমকি। আগে এই সমস্যা মোকাবিলায় আলাদা স্ট্যাবিলাইজার ব্যবহারের চল ছিল, যা ঘরের দেয়ালের সৌন্দর্যকে ব্যাহত করত। বর্তমানের স্মার্ট এসিগুলোয় রয়েছে বিল্ট–ইন হাই ভোল্টেজ প্রটেকশন সিস্টেম ও উন্নতমানের প্রিন্টেড সার্কিট বোর্ড। এই সার্কিট বিদ্যুৎপ্রবাহের সামান্যতম বিচ্যুতি বুঝতে পেরে মুহূর্তের মধ্যে কম্প্রেসরকে সুরক্ষিত রাখতে পাওয়ার রেগুলেশন শুরু করে। ফলে আলাদা কোনো ভারী যন্ত্রের প্রয়োজন পড়ে না, যা একই সঙ্গে ঘরের দেয়ালকে পরিচ্ছন্ন রাখে এবং যন্ত্রের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।
স্মার্ট কুলিং ও আগামী দিনের অন্দরসজ্জা
স্মার্ট হোমের ধারণা এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়। মোবাইল অ্যাপের মাধ্যমে এসি নিয়ন্ত্রণ কিংবা নির্দিষ্ট তাপমাত্রা অনুযায়ী অটো অ্যাডজাস্টমেন্ট ফিচারগুলো জীবনকে সহজতর করছে। বিশেষজ্ঞদের মতে, আসবাবের সুষম বিন্যাস ও এসির শৈল্পিক উপস্থিতির এই সমন্বয় শুধু একটি শীতল পরিবেশই নিশ্চিত করে না; বরং আধুনিক ও স্মার্ট জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতাও দেয়।