ব্যাংক এশিয়ার আমানত বেড়েছে ৪,০০০ কোটি টাকা
· Prothom Alo

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ব্যাংক এশিয়ার চার হাজার কোটি টাকার প্রকৃত আমানত প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকটির প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলনই এই আমানতে ফুটে উঠেছে বলে দাবি ব্যাংক এশিয়া কর্তৃপক্ষের। এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এই আমানত প্রবৃদ্ধির তথ্য জানিয়েছে।
Visit sport-tr.bet for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরের প্রথম তিন মাসে আমানতের এই প্রবৃদ্ধির উদ্যাপন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা যায়, গত মার্চ শেষে ব্যাংক এশিয়ার আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধলক্ষ কোটি টাকায়। যার মধ্যে ৭৫ শতাংশ আমানতই এসএমই, এজেন্ট ব্যাংকিং ও ব্যক্তিপর্যায়ের আমানত। আর বছরের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির মোট আমানতের ২৫ শতাংশ ছিল প্রাতিষ্ঠানিক আমানত।
জানতে চাইলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানামতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে প্রকৃত আমানত প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক এশিয়ার। এই তিন মাসে আমাদের আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে, তার ৫৬ শতাংশই ছিল এজেন্ট ব্যাংকিং, এসএমই ও ব্যক্তি খাতের আমানত। বাকি ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক আমানত। ব্যাংক এশিয়ার আমানত এক প্রতিষ্ঠান ও খাতনির্ভর নয়। এ কারণে আমাদের আমানতে বড় ধরনের উত্থান–পতন খুবই কম।’