সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এল

· Prothom Alo

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার দেশে পৌঁছেছে।

Visit turconews.click for more information.

সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে আবদুল্লাহ আল মামুনের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর মরদেহ গ্রহণ করেন।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।’

আবদুল্লাহর দাফন কাজের জন্য তাঁর পরিবারকে ওয়েজ ওর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে  ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ  টাকা দেওয়া হবে।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব  মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক  এ টি এম মাহবুব-উল করিম।

Read full story at source