‘দেশটাকে এগিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে’
· Prothom Alo

মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। বাংলাদেশ এমনি এমনি স্বাধীন হয়নি। স্বাধীনতার জন্য লাখো প্রাণ দিতে হয়েছে। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, লাখো মা-বোনের ত্যাগ রয়েছে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এই মানচিত্র, পতাকা ও জাতীয় সংগীত পেয়েছি আমরা। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে।
২৯ মার্চ সুনামগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও অতিথিরা এ কথা বলেন। সকালে সুনামগঞ্জ পৌর শহরের বুলচান্দ হাইস্কুল ও কলেজে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে ৬৫ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এটির আয়োজন করে সুনামগঞ্জ বন্ধুসভা।
Visit sport-tr.bet for more information.
‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাসজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা।
সুনামগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাবিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘প্রথম আলো গণিত অলিম্পিয়াড করে, ভাষা প্রতিযোগসহ আরও নানা আয়োজন করে জানি। এবার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের কথা শুনে মনটা ভরে গেল। শুনেই সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানে আসব। এই আয়োজনের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘কিছু পাওয়ার আসায় আমরা যুদ্ধ করিনি। আমাদের লক্ষ্য ছিল কেবল স্বাধীনতা। বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের মনে সংশয় ছিল, সেনাবাহিনী কী করবে! পরে যখন কালুরঘাট থেকে জিয়াউর রহমান ঘোষণা পাঠ করলেন, সেটি আমাদের আরও উজ্জীবিত করে। আমরা ভাবি, সেনাবাহিনীও আমাদের সঙ্গে আছে।’
আবু সুফিয়ান আরও বলেন, ‘অনেক সংকট, সমস্যা আছে। কিন্তু আমরা আশাবাদী, দেশ এগোবেই। আমরা পতাকা এনেছি। এখন সেটির সম্মান, মর্যাদা রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মের।’
অতিথিদের বক্তব্যবীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধকে জানতে হবে। এ জন্য প্রচুর পড়তে হবে। দেশটাকে এগিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে। মুক্তিযুদ্ধ নিয়ে যেন রাজনীতি না হয়।’ তিনি আরও বলেন, ‘অনেক হতাশা, কষ্ট আছে। কিন্তু আমরা নতুন প্রজন্মকে দেখে আশাবাদী। তারা দেশটাকে গড়বে, এগিয়ে নেবে।’
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি শিক্ষক কানিজ সুলতানা বলেন, ‘দেশটাকে মায়ের মতো করে ভালোবাসতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। মনে রাখতে হবে, এই বীর যোদ্ধারাই আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তাঁদের ত্যাগের বিনিময়েই আজকের বাংলাদেশ।’
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাশহরের লবজান চৌধুরী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সাত্তার বলেন, ‘আমরা চাই একটি আলোকিত প্রজন্ম। যারা নিজেদের ইতিহাস জানতে চর্চা করবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয়। সবাই যেন প্রকৃত ইতিহাস জানতে পারে। বন্ধুসভার এই আয়োজন একটি আলোকিত প্রজন্ম গড়তে প্রেরণা জোগাবে।’
সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজকিরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক-গবেষক সুখেন্দু সেন, আইনজীবী মাহবুবুল হাছান তালুকদার, সমাজকর্মী গোলাম হাফিজ, বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, বন্ধুসভার সাবেক সভাপতি শাহজাহান আলম সিদ্দিকী, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ, দ্বিতীয় শাহরিয়ার তাহমিদ, তৃতীয় অর্ণব সরকার, চতুর্থ মাহির লাবিব এবং পঞ্চম হয়েছে অপত্য নারায়ণ। এ ছাড়া বন্ধুসভার পক্ষ থেকে অংশগ্রহণকারী আরও ১৩ শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়।