শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

· Prothom Alo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ জারি করা পরিপত্র অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন-সংক্রান্ত নির্দেশনা পালনে ব্যবস্থা নিতেও বলা হয়। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit asg-reflektory.pl for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৬ মার্চের জারিকৃত পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন-সংক্রান্ত প্রদত্ত নির্দেশনা প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ করা হলো।

এর আগে ১৬ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ পরিপত্রে বলা হয়েছে, ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫ (২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নিম্নরূপ নির্দেশনা দেওয়া হলো। এগুলো হলো—

ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: কী বলছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা

ক. অ্যাডহক কমিটির সভাপতি— শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হবে। আবশ্যক ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা সাপেক্ষে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ফাঁকা ৭০৪ আসন, সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাক

খ. অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন—অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত–সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য হতে একজনকে সভাপতি মনোনীত করবেন।

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকারঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে ৪৬ আসন শূন্য, আবেদন আহ্বান

Read full story at source