স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি

· Prothom Alo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Visit bettingx.club for more information.

ঘটনার পর জাপার নেতা-কর্মীরা দাবি করেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করে। জাপার নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিরোধ করেন।

অন্যদিকে ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির এক নেতার ওপর হামলা করেন জাপার নেতা-কর্মীরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে আশপাশের লোকজন জাপার নেতা-কর্মীদের প্রতিহত করেন।

ঘটনার পরপরই জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো জানি না, কারা করেছে (হামলা)। তবে আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়; তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে। তবে আমাদের নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাবে প্রতিহত করেছে।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি আহসান লাবীব প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছেলেপেলেরা “ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান”—এ ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা উদ্ধত আচরণ করেন। একপর্যায়ে তাঁরা আমাদের ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে নেতা-কর্মীরা ও আশপাশের লোকজন ক্ষিপ্ত হন। আশপাশের লোকজন জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।’

Read full story at source