মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো এখনো ভাঙা

· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তিযুদ্ধকেন্দ্রিক ভাস্কর্য ও সমজাতীয় স্থাপনা মেরামত করতে দেখা যায়নি। তখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, এসব ভাস্কর্যের বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের আমলে তাদের পছন্দমতো নির্মাণ করা হয়েছে এবং ইতিহাসের প্রকৃত চিত্র উঠে আসেনি। এদিকে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করা বিএনপি সরকার এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।

Visit freshyourfeel.org for more information.

Read full story at source