চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চুক্তিভিত্তিক নিয়োগ, আবেদন ১০ এপ্রিল পর্যন্ত
· Prothom Alo

চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রামে চুক্তিভিত্তিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।
Visit xsportfeed.life for more information.
চাকরির বিবরণ
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)
বেতন গ্রেড: দশম, (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর। (বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ও সময়: ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।
বিসিকে স্থায়ী চাকরি, পদ ১২, আবেদনের বয়স ১৮–৩২আবেদনের নিয়মাবলি
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. খামের ওপর আবেদনকৃত পদের নাম ও বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।
৩. চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.cddl.gov.bd) থেকেও আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।
৪. প্রার্থীকে পূরণকৃত আবেদন ফরমের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) অনুলিপি এবং ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর ২০০ টাকা (দুই শ টাকা মাত্র) মূল্যের অফেরতযোগ্য পে–অর্ডারের মূল কপি সংযুক্ত করতে হবে।
৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ, সিলেবাসে যা যা আছে৫. প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online–এর মাধ্যমেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ ও পে–অর্ডার স্ক্যান করে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পে–অর্ডারের মূল কপি পরীক্ষার দিন জমা দিতে হবে।
৬. পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি সঙ্গে আনতে হবে। সংগত কারণে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য।
৭. কোনো প্রার্থী সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত বা সমধর্মী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত অনাপত্তিপত্র আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং মূল কপি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরি, বেতন ২ লাখ টাকা, কর্মস্থল শ্রীলঙ্কা৮. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে পাওয়া আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৯. যেসব আবেদনকারীর আবেদন প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবহিত করা হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোরূপ যাতায়াত ভাতা কিংবা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
১০. বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন, বাতিল ও প্রত্যাহারের অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১১. কোনো প্রার্থী সিডিডিএল বা অন্য কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১২. প্রতিষ্ঠানে প্রচলিত চুক্তিভিত্তিক শ্রমিক–কর্মচারীদের জন্য প্রযোজ্য বেতনকাঠামো অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।