দিয়াবাড়িতে ঈদ আনন্দ
· Prothom Alo
ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা কিছুটা থমকে গেলেও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে বিনোদনকেন্দ্রগুলোতে। পবিত্র ঈদুল ফিতরের পরদিন উত্তরার দিয়াবাড়ি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবস্থলে। পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের উচ্ছ্বাস, বড়দের অবসর, বিনোদন আর চারপাশজুড়ে উৎসবের আমেজ সব মিলিয়ে দিয়াবাড়ি যেন হয়ে ওঠে ঈদের আনন্দ ভাগাভাগির এক মিলনমেলা। কায়াকিং, বিভিন্ন রাইড ও ওয়াটার বেলুনে মেতে ওঠে শিশু-কিশোরেরা, আর সেই হাসি-আনন্দেই ফুটে ওঠে নগরজীবনের এক অন্য রকম উৎসব চিত্র।
Visit biznow.biz for more information.
টয় ট্রেনে শিশুদের উচ্ছ্বাস পরিবার-পরিজন নিয়ে ওয়াটার বেলুনে আনন্দে ভাসছে অনেকে শিশুকে নিয়ে কায়াকিং করছেন তার স্বজনেরা দোলনায় চড়তে থাকা শিশুর উচ্ছ্বাস দিয়াবাড়িতে লেক ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আসে অনেকেই দিয়াবাড়ির লেকে কায়াকিং করছেন অনেকেঅভিভাবকের সঙ্গে কায়াকিং উপভোগ করছে এক শিশু ওয়াটার বেলুনে আনন্দে ভাসছে শিশু-কিশোর।