বন্ধুত্বের টানে ভৈরব বন্ধুসভার ইফতার
· Prothom Alo

রমজানের মাহাত্ম্য আর বন্ধুত্বের টানে ১৭ মার্চ এক মিলনমেলায় পরিণত হয় প্রথম আলো ভৈরব অফিস। ভৈরব বন্ধুসভার বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
ইফতারের পুরো প্রস্তুতি সম্পন্ন হয় বন্ধুদের যৌথ প্রচেষ্টায়। খাবার প্রস্তুত করা থেকে শুরু করে আয়োজন সাজানো ও ইফতারের পরিবেশ তৈরি করার মাধ্যমে এক চমৎকার ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি হয়।
Visit sport-newz.biz for more information.
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক নাবিল রহমান। তিনি বলেন, ‘বন্ধুসভার ইফতার মানেই পুরোনো ও নতুন বন্ধুদের সম্মিলন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মন ভরিয়ে দিয়েছে।’
ভৈরব বন্ধুসভার ইফতার।সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস বলেন, প্রতিবছরের মতো এবারও বন্ধুদের মিলনমেলা ঘটাতে পেরে আমরা আনন্দিত।
ইফতারে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা, উপদেষ্টা আলাল উদ্দিন, জাহিদুল হক ও ওয়াহিদা আমিন, সাবেক উপদেষ্টা রাকিব হাসান, সাবেক সভাপতি আরাফাত ভূঁইয়া ও ইকরাম বখশ; সাবেক সাধারণ সম্পাদক নয়ন আহমেদ ও আজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান দীপ, বর্তমান সভাপতি জান্নাতুল মিশুসহ সংগঠনের ৭৬ জন বন্ধু।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বন্ধু মারুফ আহমেদ।