শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে তিনটি বাসের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় রংতুলি ও ফাইভ স্টার বাস কাউন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে এবং চমক পরিবহনের কাউন্টার কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Visit amunra.help for more information.

শ্রীপুরের ইউএনও সজীব আহমেদ জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read full story at source