‘ঈদ আল্লাহর দেওয়া, আনন্দের ব্যবস্থাও আল্লাহ করে দেন’
· Prothom Alo

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে বগুড়া বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৬ মার্চ শিশুসহ সুবিধাবঞ্চিত ২০ জনকে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন বন্ধুরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ফিরোজ মিয়া, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানসহ অন্য বন্ধুরা। সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সমাজের অনেক মানুষ আছে, যারা সামর্থ্যের অভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। সেসব মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। আমরা মানুষের জন্য এমন কাজের পরিধি আরও বাড়াতে চাই। মানুষের মুখে আনন্দের এ হাসি তারই প্রেরণা জোগায়।’
Visit sweetbonanza-app.com for more information.
খাদ্যসামগ্রী ও ঈদের নতুন জামা পেয়ে উপহারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসিখাদ্যসামগ্রী ও ঈদের নতুন জামা পেয়ে উপহারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের চোখেমুখে ফুটে ওঠা সেই আনন্দ যেন পুরো আয়োজনকে করে তোলে আরও অর্থবহ ও সার্থক। জামাল উদ্দিন (৫৩) বলেন, ‘নিজের জন্য কিছুই কিনছিনু না। ভাববারই পারিনি, মালিক এই ভাইকেরে হাতে হামার লতুন কাপড় দেওয়ার ব্যবস্থা করবি। ঈদ আল্লাহর দেওয়া, আনন্দের ব্যবস্থাও আল্লাহ করে দেন।’
সহসভাপতি দেলোয়ার হোসেন বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তবে এই মানুষগুলোর জীবনেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব। ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।