একঝলক ১৬ মার্চ ২০২৬

· Prothom Alo

সাদা কেশর ছড়িয়ে ফুটেছে গোলাপজামের ফুল। গির্জাপাড়া, মৌলভীবাজার, ১৬ মার্চগাছের গুঁড়ি দিয়ে বাদ্যযন্ত্র ডুগি তৈরি করছেন কারিগর তরুণ কুমার দাস। এখন তাতে রং দেওয়া হচ্ছে। তৈরি শেষে একেকটি ডুগি ২ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ মার্চ বাড়ির পাশে বাগানের মধ্যে জুলাপাতি খেলায় মেতে উঠেছে শিশুরা। গঙ্গাবরদী, ফরিদপুর, ১৫ মার্চজুমে বোনা হলুদ তুলছেন দুই নারী। মরাটিলা, খাগড়াছড়ি, ১৬ মার্চসূর্য উঠছে, লাল আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। ছাতিয়ানতলা, বগুড়া, ১৬ মার্চসাতসকালেই নিজের জমি থেকে ঢ্যাঁড়স তুলছেন এক কৃষক। মেঘাগাছা, বগুড়া, ১৬ মার্চসড়কের পাশে ঝুপড়িতে নিজের বাগানের পেঁপেসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন মা ও শিশু। সাপছড়ি, যৌথখামার, রাঙামাটি, ১৬ মার্চ কয়েক শ বছরের পুরোনো গাছটি। পাতা ঝরে স্তূপ হয়ে আছে। চরপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চ নিজের তৈরি ঘুড়ি ওড়াতে মাঠে নিয়ে যাচ্ছে স্কুলছাত্র মো. ইব্রাহিম। তাকে সহযোগিতা করছে বড় ভাই রকিব উদ্দিন। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চগাড়ির তেল শেষ। তেলের জন্য প্রাইভেট কারটি ঠেলে তেলের পাম্পে নিয়ে যাচ্ছেন চালক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চকলার কাঁদি আর এক আঁটি ফুলঝাড়ু বিক্রি করতে গন্তব্যে যাচ্ছেন পাহাড়ি এক তরুণ। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৬ মার্চ

Visit zeppelin.cool for more information.

Read full story at source