ইফতারে জনপ্রিয় ফিরনি
· Prothom Alo
ইফতারে জনপ্রিয় পদগুলোর একটি ফিরনি। চট্টগ্রামের ‘ক্যাফে আরমান’–এর ফিরনির নামডাক দুই দশকের বেশি সময় ধরে। তাই রমজান মাসজুড়েই সুস্বাদু এই ফিরনি তৈরিতে ব্যস্ত সময় কাটে দোকানের মালিক ও কর্মচারীদের। প্রতিদিন সকালে বিশাল আকারের ডেকচিতে তৈরি করা হয় এই ফিরনি। কিছুটা ঠান্ডা হওয়ার পর ছোট, মাঝারি ও বড় পাত্রে ভরে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এই ফিরনি ছোট কাপ ৪০ টাকা, মাঝারি ১৮০ টাকা ও বড় (৯০০ গ্রাম) বিক্রি করা হয় ৩৫০ টাকা দামে।
Visit fishroad-app.com for more information.
ইফতারের জনপ্রিয় পদ ফিরনি। বিভিন্ন আকারের বাটিতে তা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। বাটিতে সাজিয়ে রাখা সুস্বাদু ও আকর্ষণীয় ফিরনি। রমজান মাসজুড়েই ফিরনি তৈরিতে ব্যস্ত সময় পার করেন ক্যাফে আরমানের কর্মীরা। ছোট ছোট পাত্রে ফিরনি সাজিয়ে রাখছেন এক কর্মী। রান্না করা ফিরনি কিছুটা ঠান্ডা হওয়ার পর ছোট, মাঝারি ও বড় পাত্রে ভরে রাখা হয়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফিরনি সাজানোর ঐতিহ্যবাহী ছোট মাটির বাটিরও ব্যবস্থা রয়েছে। বড় ডেকচি থেকে মেপে মেপে ছোট বাটিতে ফিরনি ঢালছেন এক কর্মী। ক্রেতাদের সুবিধার্থে চামচসহ ফিরনির বাটি প্যাকেট করা হচ্ছে। ক্রেতাদের অর্ডার অনুযায়ী প্যাকেট করা ফিরনি গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।