দীর্ঘ দিন পর কালু, টুকটুক ও বল্টুর সঙ্গে...

· Prothom Alo

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, নিলয় আলমগীর, নদীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
দীর্ঘদিন আগের ‘তুমি যদি বল’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। সেই নাটকের গল্পে ট্রেনের মধ্যে বখাটেদের হাত থেকে মিলি চরিত্রের মেহজাবীন চৌধুরীকে বাঁচিয়েছিলেন। সেটাই ফেসবুকে পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘বখাটেদের থেকে যেভাবে মেয়েটিকে রক্ষা করলেন।’গত সপ্তাহে দেশে ফিরেছেন অভিনেতা নিলয় আলমগীর। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দীর্ঘ দিন পরে কালু, টুকটুক ও বল্টুর সঙ্গে। কিছু বন্ধন কখনোই পরিবর্তন হয় না।’ মূলত তিনি পশুপ্রেমী হিসেবে পরিচিত।অভিনেতা সোহেল মণ্ডল ক্যামেরার সামনে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনি বয়স হওয়ার কারণে শিকার করা বন্ধ করেন না, বরং শিকার করা বন্ধ করার কারণে বয়স হয়।’তরুণ অভিনেত্রী তাসলিমা নদী সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে লিখেছেন, ‘আমরা সবাই মজা করছি, হাসছি…কিন্তু আসলে—আমরাই যেন হাসির পাত্র। আমরা ১৫ বছরের অস্থিরতার জন্য একত্রিত হই, কিন্তু তার চেয়েও নির্মম সময়ের বিরুদ্ধেও একত্রিত হই না।’ ছবি: ফেসবুক১০ ছবিতে অজানা মান্নার গল্পঅভিনেত্রী মনিরা মিঠু মোস্তফা কামাল রাজের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আগে অন্তরটা চিনেন, পরিশ্রমের পরিমাণটা মাপেন, তারপর আমাকে মাপতে আইসেন।’ অভিমানে কথাগুলো কাকে লিখেছেন এই তা অবশ্য উল্লেখ করেননি।

Visit aportal.club for more information.

Read full story at source