টাকা দ্বিগুণ করার জাদুকরী সংখ্যা
· Prothom Alo
টাকা জমালে টাকা বাড়ে—কথাটি নিশ্চয়ই শুনেছ। কিন্তু কষ্ট করে জমানো টাকা কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভ হবে, সেটা বের করা বেশ ঝামেলার।
ধরো, তুমি কোথাও টাকা জমালে। তুমি জানো সেখানে লাভের হার কত। কিন্তু সেই টাকা দ্বিগুণ হতে ঠিক কত বছর লাগবে, তা বের করতে আমরা সাধারণত ক্যালকুলেটর নিয়ে বসি। ব্যাপারটা বেশ সময়সাপেক্ষ এবং বিরক্তিকর। কিন্তু কেমন হতো, যদি ক্যালকুলেটর ছাড়াই চটজলদি হিসাবটা করে ফেলা যেত? চলো, সেই চেষ্টাই করা যাক।
Visit sports24.club for more information.
৭২ ও ১১৫ সংখ্যা দিয়ে খুব সহজেই তুমি এই হিসাবটা মুখে মুখেই করে ফেলতে পারবে। প্রথমে ম্যাজিকটা শিখে নিই।
৭২-এর জাদু
তোমার জমানো টাকা কত দিনে দ্বিগুণ হবে, তা বের করার সবচেয়ে সহজ উপায় হলো ৭২-এর জাদু। ধরো, কোনো ব্যাংক তোমাকে বছরে ১২% চক্রবৃদ্ধি মুনাফা দেবে। এখন তোমার টাকা দ্বিগুণ হতে কত দিন লাগবে?
খুব সহজ! ৭২-কে ১২ দিয়ে ভাগ করে দাও। উত্তর কত? ৬। অর্থাৎ, প্রায় ৬ বছরে তোমার টাকা দ্বিগুণ হয়ে যাবে! এই হিসাব বের করার গাণিতিক সূত্রটি হলো:
T = 72 ÷ R
এখানে T মানে সময় বা বছর। R মানে বার্ষিক মুনাফার হার। তবে মনে রাখবে, মুনাফার হার যদি ২০%-এর কম হয়, তবেই এই সূত্রটি সবচেয়ে নিখুঁতভাবে কাজ করে।
তরমুজ বিক্রির ২৫০ টাকা গেল কোথায়ধরো, কোনো ব্যাংক তোমাকে বছরে ১২% চক্রবৃদ্ধি মুনাফা দেবে। এখন তুমি ৭২-কে ১২ দিয়ে ভাগ করে দাও। উত্তর কত? ৬। অর্থাৎ, প্রায় ৬ বছরে তোমার টাকা দ্বিগুণ হয়ে যাবে!
আমাদের এই জাদুকরী হিসাবের সঙ্গে আসল হিসাবের পার্থক্য কতটা, তা নিচের টেবিলটা দেখলেই বুঝতে পারবে:
উল্টো হিসাবের ম্যাজিক
তুমি চাইলে উল্টো হিসাবটাও করতে পারো। ধরো, তুমি চাও তোমার টাকা ঠিক ৬ বছরে দ্বিগুণ হোক। তাহলে ব্যাংকে কত শতাংশ মুনাফা দিতে হবে? এবার সেই ৭২-কে ৬ দিয়ে ভাগ করো। উত্তর হবে ১২। অর্থাৎ, তোমার ১২% মুনাফা লাগবে।
সূত্রটি তখন হবে এমন: R = 72 ÷ T
১১৫-এর জাদু
এবার আসি ১১৫-এর জাদুতে। টাকা দ্বিগুণ নয়, যদি তিন গুণ করতে চাও, তাহলে কী করবে? এবার আর ৭২ নয়, ব্যবহার করতে হবে ১১৫।
তোমার মুনাফার হার দিয়ে ১১৫-কে ভাগ করলেই পেয়ে যাবে জাদুকরী উত্তর। যেমন, মুনাফার হার যদি ১০% হয়, তবে ১১৫-কে ১০ দিয়ে ভাগ করো। উত্তর হবে ১১.৫। অর্থাৎ, ঠিক সাড়ে ১১ বছরে তোমার জমানো টাকা তিন গুণ হয়ে যাবে!
সবশেষে তোমাদের জন্য একটা মজার ধাঁধা দিই। বল তো, কোন ইংরেজি শব্দটা পৃথিবীর বাঘা বাঘা সব গণিতবিদেরাও ভুল উচ্চারণ করে?
সূত্র: হাউ টু বিকম আ ম্যাথ ম্যাজিশিয়ান অবলম্বনেদুই হাজার বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান কি মিলল