হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
· Prothom Alo

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়।
Visit truewildgame.online for more information.
ওই ছাত্রীর স্বজনেরা জানিয়েছেন, গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ছাত্রীর পরিবার হাজারীবাগের হায়দার হোটেলের পাশে একটি ভাড়া বাসায় থাকে। তার বাবা জানান, ওই ছাত্রী তার ছোট ভাইকে নিয়ে রাতে বাসা থেকে বের হয়। তার ভাই মসজিদে নামাজ পড়তে যায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ছাত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।