‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন নিয়ে রাঙ্গুনিয়া বন্ধুসভার সভা
· Prothom Alo

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঙ্গুনিয়ার শফিক মেডিক্যাল হল কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং তহবিল সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়।
Visit sports24.club for more information.
সভায় বক্তারা বলেন, ‘ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা। কেন্দ্রীয় নির্দেশনায় সহমর্মিতার ঈদ কর্মসূচির মাধ্যমে আমরা রাঙ্গুনিয়ার প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোনো মানুষ যেন অর্থাভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশের সঞ্চালনা ও মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা সঞ্জীব সুশীল, লেখক আব্বাস হোসাইন, সংবাদকর্মী জগলুল হুদা, সংগঠক জাহেদুর রহমানসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা।
সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা