ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়ায় গুলশানে গ্র্যান্ড ইফতার বাজার
· Prothom Alo
রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম আর মিলেমিশে থাকার সময়। ইফতার মানে শুধু খাবার গ্রহন নয়, এটি হয়ে ওঠে পরিবারের সঙ্গে বসার মুহূর্ত, বন্ধুত্বের উষ্ণতা আর সম্প্রীতির এক সুন্দর উপলক্ষ। সেই আবহকে আরও প্রাণবন্ত ও স্বাদে ভরপুর করে তুলতেই রাজধানীর গুলশানে আয়োজন করা হয়েছে ‘গ্র্যান্ড ইফতার বাজার ২০২৬—স্বাদ ও সম্প্রীতির এক অনন্য উদযাপন’।
Visit milkshakeslot.lat for more information.
গুলশান অ্যাভিনিউয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ৭৯ নম্বরে, সুপরিচিত ক্যাটারিং প্রতিষ্ঠান র্যাংকন ক্যাটারিং নিয়ে এসেছে এক বিস্তৃত ও নান্দনিক ইফতার আয়োজন। পুরো রমজান মাস জুড়ে চলবে এই বিশেষ আয়োজন, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সুষম মেলবন্ধনে সাজানো হয়েছে প্রতিটি স্টল, প্রতিটি পরিবেশন।
স্বাদের বিস্তৃত আয়োজন
রমজানের চিরচেনা ইফতার আইটেমের পাশাপাশি থাকছে প্রতিষ্ঠানটির নিজস্ব স্পেশাল মেনু। অভিজ্ঞ শেফদের হাতে তৈরি নরম ও ঘন হালিম, রকমারি কাবাব, সুগন্ধি বিরিয়ানি, টক-মিষ্টি দই বড়া আর মচমচে জিলাপি—সব মিলিয়ে এক পরিপূর্ণ ইফতার অভিজ্ঞতা। প্রতিটি পদেই রয়েছে মান, স্বাদ আর উপস্থাপনায় যত্নের ছাপ।
ইফতার বাজারের অন্যতম আকর্ষণ লাইভ কুকিং স্টেশন। এখানে দর্শনার্থীরা নিজের চোখের সামনেই দেখতে পারবেন গরম গরম কাবাব তৈরির প্রক্রিয়া। তাজা পরিবেশন আর রান্নার সেই মুহূর্তের ঘ্রাণ—সব মিলিয়ে অভিজ্ঞতাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
সিগনেচার স্বাদে রাজকীয় ছোঁয়া
এই আয়োজনের বিশেষ আকর্ষণ প্রিমিয়াম কাশ্মীরি জাফরান দিয়ে তৈরি সিগনেচার জাফরন জিলাপি। সোনালি রঙের এই মিষ্টান্নে রয়েছে এক ভিন্নধর্মী সুবাস ও স্বাদ, যা প্রতিটি কামড়ে এনে দেয় রাজকীয় অনুভূতি। রমজানের সন্ধ্যায় এমন এক অনন্য স্বাদ নিঃসন্দেহে বাড়িয়ে দেবে ইফতারের আনন্দ।
এক ছাদের নিচে একাধিক ব্র্যান্ড
এই ইফতার বাজারে পাওয়া যাচ্ছে রেসিন, স্বাদ এবং এপার ওপার–এর সেরা আইটেমগুলো। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্বাদের জনপ্রিয় পদগুলো উপভোগ করা যাবে একই জায়গায়। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ইফতারের পরিকল্পনা হলে এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য।
ঘরে বসেও ইফতারের আয়োজন
যারা ব্যস্ততা বা অন্য কারণে সরাসরি আসতে পারবেন না, তাদের জন্য রয়েছে ডেলিভারি সুবিধা। ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে সহজেই অর্ডার করে ঘরে বসেই উপভোগ করা যাবে এই বিশেষ ইফতার মেনু।
এছাড়া কর্পোরেট ইফতার ও ডিনার প্যাকেজ, আকর্ষণীয় টেকঅ্যাওয়ে বক্স এবং ইফতার ডালার ব্যবস্থাও রয়েছে। বড় অফিসিয়াল আয়োজন হোক বা ছোট পারিবারিক গেট-টুগেদার—প্রতিটি ক্ষেত্রেই মানসম্মত ও পরিপাটি পরিবেশনের প্রতিশ্রুতি দিচ্ছে আয়োজকরা।
রমজান শুধু সংযমের মাস নয়, এটি ভাগ করে নেওয়ারও মাস। আর সেই ভাগ করে নেওয়ার আনন্দকে আরও সুস্বাদু, আরও স্মরণীয় করে তুলতেই ‘গ্র্যান্ড ইফতার বাজার ২০২৬’ হয়ে উঠতে পারে এ বছরের অন্যতম আকর্ষণ। এখানে প্রতিটি সন্ধ্যা শুধু ইফতার নয়—এটি স্বাদ, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলা।