‘ইলেকশন মেকানিজম’–এর অভিযোগ কলঙ্কতিলক হয়ে আছে: ইসলামী আন্দোলন
· Prothom Alo

১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ‘ইলেকশন মেকানিজম’–এর অসংখ্য অভিযোগ উঠেছে। এসব অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্কতিলক হয়ে আছে।
Visit forestarrow.help for more information.
আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এমন মন্তব্য করেন। পরে এক বিবৃতিতে গণমাধ্যমকে এ কথা জানায় দলটি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দাবি করেন, তিনি তাঁর দলের বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন আসনের ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরীসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে দাবি করে ইসলামী আন্দোলনের আমির নির্বাচনের অনিয়ম–সংক্রান্ত সব অভিযোগ তদন্ত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন প্রার্থী, বিভিন্ন জেলা সভাপতি ও সেক্রেটারিরা সভায় অংশগ্রহণ করেন।