কলেজে ঈদের ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত
· Prothom Alo

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আজ বুধবার কলেজগুলোয় পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
Visit milkshakeslot.com for more information.
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।
২০২৬ সালে কলেজে বেড়েছে ছুটি, তালিকা প্রকাশএ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।
বিনা মূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০, সুযোগ যাদের